ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বিদায় নিতে নিতে শেষ মূহুর্তে গোল দিয়ে বিশ্বকাপে টিকে রয়েছে দুই হেভিওয়েট দল ব্রাজিল ও জার্মানী। অন্যদিকে প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র। দ্বিতীয় ম্যাচে ক্রেয়েশিয়ার কাছে ৩ গোলে লজ্জার পরাজয়ের পর আর্জেন্টিনার ভাগ্য এখন সরু সুতোয় ঝুলছে। ২৬ তারিখ তাদের খেলতে হবে দুর্ধর্ষ ফর্মে থাকা নাইজেরিয়ার বিরুদ্ধে। অনেক অঙ্কের মধ্যে এবার তাঁদের বিশ্বকাপ-স্বপ্ন আটকে আছে। বিশ্বকাপে দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য গ্রুপ লিগের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে জিততেই হবে। এখন আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়ার জয়ের পর সমীকরণ অনেকটাই পরিষ্কার। পরের ম্যাচে আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারালে আর ক্রোয়েশিয়া আইসল্যান্ডের কাছে না হারলেই শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার। সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার জয় কিংবা ড্র আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে নিয়ে যেতে পারবে। তাই এখন মেসিভক্তরা চেয়ে রয়েছেন ২৬ জুনের নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা এবং একই দিনে ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ড ম্যাচের দিকে। অপেক্ষায় ফুটবল বিশ্বও।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














