ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ মাত্র ৪ঘণ্টায় কমিয়েছিলেন ২কেজি ওজন। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে মণিপুরের মেয়ে মেরি কম জানিয়েছেন, পোল্যান্ডে বক্সিং প্রতিযোগিতায় নামার আগে ৪ঘণ্টায় ২কেজি ওজন কমিয়েছিলেন তিনি। তারপরই জিতেছিলেন স্বর্ণপদক। তিনি জানিয়েছেন, আমরা পোল্যান্ডে নেমেছিলাম ভোর ৩টে সাড়ে তিনটে নাগাদ। আর মেডিক্যাল করার কথা ছিল সাড়ে ৭টা নাগাদ। আমি তখন যে বিভাগে প্রতিযোগিতা করতাম, তার তুলনায় আমার ওজন কিছু বেশিই ছিল । এরপরই স্কিপিং করে নিজের ওজন ৪৮ কেজিতে নিয়ে তারপরই মেডিক্যাল করান তিনি। প্রসঙ্গত, মেরি কম ভারতের একমাত্র অ্যাথেলিট যিনি পোল্যান্ডে থেকে সোনা জিতে ফিরলেন। তার কঠোর চেষ্টা ও পরিশ্রমই তার সাফল্যের চাবি কাঠি। আবারও সকলকে বুঝিয়ে দিল সাফল্যের কারন পরিশ্রম।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














