ডেট লাইন দুর্গাপুর: রান্নার গ্যাসের দাম আবার এক ধাক্কায় ২৫ টাকা বেড়ে গেছে। একই সঙ্গে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। বন্ধ হয়ে গেছে কেরোসিনের ভর্তুকি। এই পরিস্থিতিতে সাধারন মানুষের অবস্থা সঙ্গীন। এদিন কলকাতায় তাই নিজেই ই স্কুটি চালিয়ে অভিনব কায়দায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে স্কুটি চালান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পেছনে বসে ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরে নিজেই স্কুটি চালিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং রান্নার গ্যাসের সিলিন্ডার ৪০০ টাকা করার দাবিও করেছেন। দাম না কমালে দেশ জুড়ে আন্দোলন করারও ডাক দিয়েছেন তিনি।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














