ডেটলাইন কলকাতাঃ বছর দুয়েক আগে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনার সময়ে জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কারন পোস্তা সেতু ভেঙে পড়ার ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। অনেকেই নিখোঁজ হয়েছিলেন। ফলে কান্নার রোল পড়েছিল শহরের বহু পরিবারে৷ শহরের বাইরে থেকেও বহু মানুষ কাজের তাগিদে এবং অন্যান্য প্রয়োজনে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে আসেন। তাই পোস্তা সেতু ভেঙে পড়তেই আতঙ্ক ও উদ্বেগের সঞ্চার হয়েছিল শহর কলকাতা ছাড়াও বাংলার অন্যান্য জেলার মানুষদের মধ্যে। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। প্রায় সারাক্ষন ফোনে আত্মীয় পরিজনদের খোঁজ নেওয়া চলছিল। অনেকেই বুঝতে পারছিল না যে তার বাড়ির লোক বা পরিচিত কেউ সেই বিপদের শিকার হয়েছেন কিনা। সেই সময় ফেসবুক চালু করেছিল ‘মার্ক সেফ’ নামে বিশেষ এক অপশন। সেবারের মতো এবারের দুর্ঘটনা ততটা মারাত্মক না হলেও গতকাল মাঝেরহাট সেতু বিপর্যয়ের কয়েক ঘন্টার পরেই ঠিক গতবারের মতো এবারও ‘মার্ক সেফ’ অপশনটি ফিরে এসেছে ফেসবুকে। এই অপশনের মাধ্যমেই ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের নিরাপদ বলে জানাতে পারছেন অনায়াসে৷ স্বস্তি ফিরছে পরিবার ও নিকট বন্ধু বান্ধবদের মধ্যেও। এমনকি মাঝেরহাট সেতু বিপর্যয়ে গুরুত্বপূর্ণ অনেক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বিকল্প রাস্তার সন্ধান করতে দিশাহারা হয়ে পড়েছেন। সেক্ষেত্রেও ফেসবুকের এই বিশেষ অপশনে বাড়ি ফেরার বিকল্প পথের দিশা দিতে পেরেছেন নেটিজেনরা।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














