ডেটলাইন বাঁকুড়াঃ ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু ঘটল এরাজ্যের এক শ্রমিকের। মৃতের নাম বিজয় মালাকার। সে বাঁকুড়ার কেরানীবাঁধ এলাকার বাসিন্দা। পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে,বিজয় মালাকার বাঁকুড়া শহরে কখনো রিক্সা চালানো আবার কখনো ফুচকা ও আইসক্রিম বিক্রি করে সংসার চালাতো। কিন্তু তাতে স্ত্রী এবং এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছিল। তাই সে অন্য কোন কাজের সন্ধান করছিল। এই সময় স্থানীয় এক লেবার ঠিকাদারের মাধ্যমে ১০-১২ দিন আগে ছত্রিশগড়ের জব্বলপুর এলাকায় রাজ মিস্ত্রীর জোগাড়ের কাজে যান বিজয়। দিন তিনেক আগে পরিবারের লোকজন জানতে পারে সেখানে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বিজয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে বলে বাড়িতে খবর দেওয়া হয়। মৃতের স্ত্রী বেলা মালাকারের দাবি বিজয় কোনভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে। এরপরই পরিবারের লোকজন ছত্রিশগড় যায় তার মৃতদেহ ফিরিয়ে আনতে। গতকাল রাতে তার মৃতদেহ বাড়িতে আনা হয়। মৃতের পরিবারের দাবি ছত্রিশগড়ের পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও আসলে তা আত্মহত্যা নয়। বিজয়কে খুন করা হয়েছে এই দাবি তুলে ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছে বিজয়ের স্ত্রী বেলা মালাকারসহ বিজয়ের মা অলকা মালাকার এবং তাদের প্রতিবেশীরাও। যে ঠিকাদারের মাধ্যমে সে ছত্রিশগড় গিয়েছিল তাকে জিঙ্গাসাবাদেরও দাবি তুলেছেন এলাকার মানুষ।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














