ডেটলাইন ওয়েব ডেস্কঃ লোকসভার ভরাডুবির পর রাজ্যস্তরের বিধানসভা নির্বাচন গুলিতে ঘুরে দাঁড়ানো শুরু করেছে কংগ্রেস। হরিয়ানায় অপ্রত্যাশিত ভাবে ভাল ফলাফল, মহারাষ্ট্রে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শিব সেনার সঙ্গে জোট করে সরকার গড়া এবং সবশেষে ঝাড়খণ্ডে কংগ্রেস জোটের সংখ্যাগরিষ্ঠতা। আজই ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনের গণনা ও ফলাফল প্রকাশ হয়। শুরু থেকেই একাধিক কেন্দ্রে বিজেপির প্রার্থীরা পিছিয়ে পরেন ও কংগ্রেস জোট এগিয়ে থাকে। শেষ পর্যন্তঝাড়খণ্ডে বিজেপিকে অনেকটা পিছনে ফেলে সরকার গড়তে চলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেস জোট। ফলে জেএমএম নেতা শিবু শোরেনের পুত্র হেমন্ত শোরেনের মুখ্যমন্ত্রী হওয়ার পথ আরও সুগম হলো। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী তিনিই হচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। পরাজয় মেনে নিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজপি’র রঘুবর দাস।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














