ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ভোট বাজারেও জমজমাট আইপিএল। প্রায় প্রতিটি ম্যাচেই শেষ ওভার পর্যন্ত উত্তেজনার পারদ চড়ছে। গতকালই যেমন দেখা গেল চেন্নাই বনাম রাজস্থানের খেলায়। তার আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রায় একই ছবি দেখা গিয়েছিল কলকাতা বনাম দিল্লির খেলায়। সেই ম্যাচ টাই হওয়ায় শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হয়। দিল্লির কাছে প্রথম ম্যাচে হেরেছে নাইট রাইডার্স। সেই ম্যাচেও রাসেল ঝড় উঠেছিল। কিন্তু সুপার ওভারে রাবাদার দুর্দান্ত ইয়র্কারে ম্যাচ জিতে নেয় দিল্লি। ইডেনে বদলার ম্যাচে নাইটরা কি করে সেটাই আজ দেখার। আজ ঘরের মাঠ ইডেনে তাই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফিরতি ম্যাচ নাইটদের কাছে বদলার ম্যাচ হিসেবেই দেখছেন কার্তিকরা। দিল্লিতে আগের ম্যাচ হেরে গেলেও আজকের ম্যাচ নিয়ে কিছুটা হলেও স্বস্তিবোধ করতে পারেন কেকেআর সমর্থকরা। কারন, ইডেন এখনও পর্যন্ত দু’দলের মোট ৮ বারের সাক্ষাতে ৭ বারই জয় পেয়েছে শাহরুখের দল অর্থাৎ কেকেআর। এই ম্যাচের আরও একটা বিষয় হল, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের পর আইপিএলের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে আজ ১০০ তম ম্যাচ জয়ের হাতছানি রয়েছে নাইটদের সামনে। আরও একটা অদ্ভুত ছবি দেখতে হবে বাংলার দর্শকদের। সেটা হল মাঠে উপস্থিত থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তিনি তো দিল্লির মেন্টর। তাই তিনি আজ কলকাতাকে হারানোর জন্য পরামর্শ দেবেন দিল্লির ক্রিকেটারদের। আইপিএলের দৌলতে এমনটাও দেখতে হচ্ছে বাংলার ক্রিকেটপ্রেমীদের।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














