ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ প্রথমে নিউজিল্যান্ড তারপর পাকিস্থান। এবার গ্রুপের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৫২ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৫ রান তোলে ভারত। পাকিস্তান ম্যাচের মতো এই ম্যাচেও অর্ধ শতরান করেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। এই মুহূর্তে মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী মিতালিই। আগের ম্যাচের ফর্ম অক্ষুণ্ন রেখে এই ম্যাচেও তার সংগ্রহ ৫১ রান। জবাবে ২০ ওভারে মাত্র ৯৩ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। গ্রুপ বি-তে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে হরমনপ্রিতরা সেমিফাইনালে উঠে গেল। ভারতীয় বোলারদের মধ্যে দুই স্পিনার রাধা যাদব (৩/২৫) এবং দীপ্তি শর্মার (২/১৫) দাপটে টার্গেটে পৌঁছতে ব্যর্থ হয় আইরিশরা।
Latest article
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...














