ডেট লাইন ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে অনেকদিন ধরেই মানবিক ও সামাজিক নানা কাজ করে চলেছে মানবাধিকার কাউন্সিল। এবার ঝাড়খণ্ডে ও শাখা খুলল এই সংস্থা। কাউন্সিলের ন্যাশনাল চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং এর উপস্থিতি তে ধানবাদ জেলায় লেন ৬, জয় প্রকাশ নগরে রাজ্য কাউন্সিলের প্রধান কার্যালয়ের উদ্বোধন হয়। এখানে ঝাড়খণ্ড রাজ্য ও ধানবাদ জেলার জন্য কাউন্সিলের কার্যকরী কমিটির পদাধিকারী দের নাম ঘোষণা করা হয়। রাজ্য কো অর্ডিনেটর গোপাল প্রসাদ,রাজ্য সভাপতি অ্যাডভোকেট কুমার বিমলেন্দু,ধানবাদ জেলা সাধারণ সম্পাদক অজিৎপাল সিং। কাউন্সিলের ন্যাশনাল চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং জানান,মহিলা, শিশু,সিনিওর সিটিজেন দের অধিকার সুরক্ষার জন্য তাদের কাউন্সিল লড়াই করে চলেছে। এবার ঝাড়খণ্ড রাজ্যেও সেই কাজ তাদের শুরু হল। এছাড়াও সারা বছর তারা নানা সামাজিক কর্মসূচি পালন করে থাকেন।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














