ডেটলাইন কলকাতাঃ আপাতত গরম থেকে স্বস্তি নেই রাজ্যবাসীর। আবহাওয়া দফতরও বলে দিয়েছে এখন বৃষ্টির কোন সম্ভাবনা তো নেই বরং আরও কয়েকদিন ধরে এই দুঃসহ গরম চলবে। তার জন্য আলিপুর আবহাওয়া দফতর তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছে। বলা হয়েছে আগামী কিছু দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে। তার জন্য অস্বস্তিও বাড়বে। রীতিমতো গরমে পুড়তে আরম্ভ করেছে গোটা বাংলা। ফলে মানুষের নাভিশ্বাস উঠছে। এই পরিস্থিতিতে বাইরে বের হওয়া প্রচন্ড বিপদজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। অনেকেই বাধ্য হয়ে বের হচ্ছেন মুখে কাপড় বেঁধে। পশ্চিমবঙ্গের ৫ জেলার চলবে তাপপ্রবাহও। জেলাগুলি হল— পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান। গরম থাকবে উপকূলের জেলাগুলোতেও। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে বর্ষা। আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এখন অবশ্য কোন আশা দেখা যাচ্ছে না।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














