ডেটলাইন কলকাতাঃ রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। আজ দুপুরে প্রথা মেনে সরকারের বিবিধ সাফল্যের তথ্যসহ নবান্নের লিখে দেওয়া ভাষণই পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকার। তারপর প্রথা ভেঙে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে ঢুকে গেলেন এবং সেখানে চা-চক্রে বসে বৈঠকও করলেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ রাজ্যের একাধিক আমলাও ছিলেন। প্রসঙ্গত,বাজেট অধিবেশনের ভাষণের বয়ান নিয়ে আপত্তি তুলেছিলেন রাজ্যপাল।সরকারের বয়ান পুরোপুরি পড়া নিয়ে আপত্তি তুলে বলেছিলেন নিজের ব্যক্তিগত মতামতও তিনি দেবেন। কিন্তু যতটা তিনি গর্জন করেছিলেন তার কিছুই ভাষনে বর্ষিত হল না। আজ নিয়ম মেনে সরকারেরই পুরো ভাষণ পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকার। কোথাও কোন সংযোজন বা বিয়োজন করেননি তিনি। প্রোটোকল অনুযায়ী ভাষণ দেওয়ার পরই বিধানসভা থেকে বেরিয়ে যান রাজ্যপাল। কিন্তু আজ ভাষণ দেওয়ার পরই সোজা অধ্যক্ষের ঘরে চলে যান রাজ্যপাল। যা একেবারেই নজিরবিহীন ঘটনা বলে দাবি করেছে রাজনৈতিক মহল।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














