ডেটলাইন বাঁকুড়াঃ বিশ্বকাপে ভারত না খেললেও বিশ্বকাপ নিয়ে এদেশে উন্মাদনা কম নয়। ব্রাজিল,আর্জেন্টিনাদের সমর্থন করার মধ্যেই আমরা দুধের স্বাদ ঘোলে মেটাই। কিন্তু আমরা কিভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করব তা নিয়ে কোন পরিকল্পনা নেই। যদিও বিগত কয়েক বছরে ভারতের ফুটবল মান কিছুটা হলেও উন্নত হয়েছে। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা কিছুই নয়। এবারের বিশ্বকাপেই এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া ও জাপান দেখিয়ে দিয়েছে তারা কোথায় আর আমরা কোথায়। যাই হোক বিশ্বকাপের মরশুমেই আইএফএ তথা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন একটা ভালো উদ্যোগ নিয়েছে। সেটা হল ফুটবল কোচদের এবার বিশ্ব মানের কোচিংয়ের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে এই কোচেরা তাদের এলাকার ক্ষুদে খেলোয়াড়দের উন্নত মানের কোচিং দিতে পারেন। গ্রাস রুট লীডার কোর্স নামে তিন দিনের এই বিশেষ প্রশিক্ষন শিবির হয়ে গেল বাঁকুড়া স্টেডিয়ামে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ২৪ জন কোচ এই শিবিরে যোগ দেন। ওয়েস্টবেঙ্গল ডিষ্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ও বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাঁকুড়া স্টেডিয়ামে এই প্রশিক্ষণ শিবিরে কোচদের আধুনিক কৌশল এর পাঠ দেন জাতীয় দলের প্রাক্তন গোলকিপার তনুময় বসু। তিনি বলেন কোচিংয়ের পুরানো ধ্যান ধারনা বদলে কোচদের আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, কৌশল, শেখাতেই আই এফ এর এই উদ্যোগ। তিনি আশা প্রকাশ করে বলেন,জেলায় জেলায় এইভাবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোচদের সংখ্যা বাড়লে তাতে ক্ষুদে খেলোয়াড়রাই লাভবান হবে এবং একদিন ভারতও নিশ্চয় বিশ্বকাপে যেতে পারবে।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














