ডেটলাইন কলকাতাঃ পাক-ভারত সীমান্ত উত্তেজনার মধ্যেই শুক্রবার রাতে খোদ কলকাতায় বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। গোয়েন্দারা গোপন সূত্রে খবর পায় যে,উড়িষ্যা থেকে বিস্ফোরকভর্তি একটি গাড়ি কলকাতায় প্রবেশ করেছে এবং উত্তর কলকাতা দিয়ে সেটি ডানলপের দিকে যাবে। এরপরই তৎপরতার সঙ্গে কলকাতা পুলিশের এসটিএফ আধিকারিকরা গাড়িটিকে টালা ব্রিজের উপর আটক করেন। তল্লাশি চালিয়ে দেখা যায় গোপন সূত্রে পাওয়া খবর একেবারেই সত্যি। ২৭টি বস্তায় প্রায় হাজার কেজি বিস্ফোরক (পটাশিয়াম নাইট্রেট) উদ্ধার করেন তাঁরা। গাড়ির চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ইন্দ্রজিত ভুঁই এবং পদ্মলোচন দে। তারা ওড়িশার বালাসোরের বাসিন্দা। আজ তাদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় এবং জেরার জন্য তাদের দুজনকে পুলিশি হেপাজতের আবেদন মঞ্জুর করেছে আদালত। লালবাজার সূত্রে জানা গেছে ,এদের জেরা করে আরও তথ্য বের করা হচ্ছে। তবে লোকসভা নির্বাচনের ঠিক আগে এমন ঘটনায় নড়েচড়ে উঠেছে পুলিশ প্রশাসন।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














