ডেটলাইন ওয়েব ডেস্কঃ ভোট যত এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে জেলায় জেলায় নিরাপত্তার দাবিতে সরব হয়ে উঠছেন এরাজ্যের ভোটকর্মীরা। এতোদিন অন্যান্য জেলায় তাদের বিক্ষোভ দেখা গেলেও দুর্গাপুরের ভোটকর্মীরা তেমনভাবে সরব হননি। কিন্তু এবার তারও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভ দেখালেন। এদিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা এনআইটি কলেজে ভোটকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল প্রশাসন। তাদের নিরাপত্তার কী ব্যবস্থা করা হয়েছে তা নিয়ে কমিশনের কাছে তারা জানতে চাইলেও পরিস্কার কোন উত্তর তারা পায়নি। এরপরই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেরিয়ে এসে তারা উপযুক্ত নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে বন্ধ হয়ে যায় প্রশিক্ষণের কাজ। ভোটকর্মীরা জানান, নিজেদের জীবনের বাজি রেখে ভোটের কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা বলেন,পঞ্চায়েত নির্বাচনে রাজকুমার রায় নামে এক ভোটকর্মীকে খুন হতে হয়েছিল। মনিরুল ইসলাম নামে অপর ভোট কর্মীকে রাজনৈতিক দলের সন্ত্রাসের শিকার হতে হয়েছে। এছাড়াও কয়েকদিন আগেই নদিয়ার এক ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব রায় ভোট প্রশিক্ষণের কাজে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাই কোনভাবেই তারা নিরাপদ নন বলেই দাবি করতে থাকেন তারা। এই পরিস্থিতিতে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছেন তারা। শেষ পর্যন্ত দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলের আশ্বাসে তারা ফের প্রশিক্ষণে যোগ দেন। এদিন একই ছবি দেখা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলেও। এখানে প্রশিক্ষন শুরুর আগেই ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করে বিক্ষোভ শুরু করেন। এখানেও মহকুমা শাসকের আশ্বাসে বিক্ষোভ তুলে তারা প্রশিক্ষণ শিবিরে যোগ দেন।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














