ডেটলাইন ওয়েব ডেস্কঃ মঙ্গলবার সকাল থেকে এই মামলার দিকে নজর ছিল গোটা দেশের। নির্ভয়ার বাবা ও মার মতো অপেক্ষার প্রহর গুনছিলেন অসংখ্য সাধারণ মানুষও। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ মুকেশ, বিনয়, অক্ষয় ও পবন এই চার ধর্ষককে ফাঁসিতে ঝোলানোর বিষয়ে সবুজ সংকেত দেন পাতিয়ালা হাউস কোর্টের বিচারক। সই করেন ধর্ষকদের মৃত্যু পরোয়ানায়। আদালতের বাইরে সেই খবর ছড়িয়ে পড়তেই খুশির আমেজ ছড়িয়ে পড়ে অপেক্ষারত মানুষের মধ্যে। উল্লেখ্য, ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় দেসজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। দেশের বিভিন্ন প্রান্তে সেই নারকীয় ঘটনার প্রতিবাদের সঙ্গে দোষীদের ফাঁসির দাবি জোরালো হতে থাকে। অবশেষে দীর্ঘ সাত বছর পর সেই মামলায় দোষী চারজনের মৃত্যু পরোয়ানা জারি করল পাতিয়ালা হাউস কোর্ট। ২২ জানুয়ারি বুধবার সকাল ৭টায় তাদের ফাঁসি দেওয়া হবে বলে আদালত জানিয়েছে। তবে দোষীরা আগামী ১৪ দিনের মধ্যে মৃত্যু পরোয়ানা খারিজের আবেদন (কিউরেটিভ পিটিশন) করতে পারবে। এই খবর পাওয়ার পর নির্ভয়ার পরিবারও খুশি হয়েছে। পরিবারের পক্ষে বলা হয়েছে এটাই তারা চেয়েছিলেন।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














