ডেটলাইন নিউজ ডেস্কঃ করোনার গ্রাসে গোটা বিশ্ব। মৃতের সংখ্যা এবার দেড় লাখ ছাড়াতে চলেছে। ভারতবর্ষেও সংখ্যাটা পাঁচশত ছুঁতে চলেছে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশে চলছে দ্বিতীয় দফার লক ডাউন পর্ব। কিন্তু চিকিৎসা পরিষেবাকে আরও সক্রিয় করে তুলতে দেশের বিভিন্ন হাসপাতাল ও করোনা সেন্টারগুলিতে আরও বেশি স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। তাই এদিন মন্ত্রিসভার বৈঠকে স্নাতক স্তরের শেষ বছরে পাঠরত মেডিক্যালের ছাত্রছাত্রী, অবসরপ্রাপ্ত চিকিত্সক,নার্স, স্বাস্থ্যকর্মীদের এই সঙ্কটের সময়ে কাজে ফেরানোরযে প্রস্তাব দেওয়া হয়েছিল তা সমর্থন করেছেন সবাই।শিঘ্রই এই উদ্যোগ শুরু করা হবে বলে জানা গেছে।এদিকে আগামী সোমবারের পর থেকে দেশের কিছু কিছু জায়গায় লকডাউন শিথিল করার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউনের দ্বিতীয় পর্বে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনেই হটস্পট নয় এমন জায়গাগুলোতে থমকে থাকা অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। সেই মতোএদিন রাজনাথ সিং-এর নেতৃত্বে তাঁর বাসভবনেই এই বৈঠক করেন।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














