ডেটলাইন হুগলিঃ মহাসপ্তমীর সকালেই মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। গুরুতর আহত অনেকেই। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির হরিপাল থানার চাঁপাডাঙা এলাকার খাজুরিয়া ব্রিজে। উৎসবের মধ্যে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে এদিন সকাল ন’টা নাগাদ ২৬ নম্বর যাত্রীবাহী বাসটি চাঁপাডাঙার দিকে যাচ্ছিল। ফাঁকা রাস্তা হলেও বাসের গতি ভালই ছিল। স্থানীয় ডাকাতিয়া খালের উপরে থাকা খাজুরিয়া ব্রিজের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। সঙ্গে সঙ্গে ব্রিজের রেলিং ভেঙে যাত্রী-সহ বাসটি ডাকাতিয়া খালে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আরামবাগ থেকে কলকাতার দিকে যাচ্ছিল বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্তারা হাজির হন। আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিত্সা চলছে।
Latest article
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...
রাস্তার ধারে পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের
ডেট লাইন দুর্গাপুর: ১২ আগস্টঃ সারা রাজ্য জুড়ে পরিবহন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় গত ৩ আগস্ট...
গাঁজার ‘গেমপ্ল্যান’ ভেস্তে দিল পুলিশ! ৫৩ কেজি গাঁজা-সহ জালে ৩ পাচারকারী
ডেটলাইন দুর্গাপুর: পাচারের আগেই পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...














