ডেটলাইন দুর্গাপুরঃ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে অবশেষে শাসক তৃণমূল,বাম ও বিজেপি তিন দলেরই প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে। সেই সঙ্গেই রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থীদের সমর্থনে প্রচারও শুরু করে দিয়েছে। এই কেন্দ্রে আগেই তৃণমূলের মমতাজ সংঘমিতার নাম ঘোষণা হয়েছে। এবার হল বিজেপি ও বাম প্রার্থীর নামও। বিজেপির এখানে প্রার্থী করা হয়েছে বিজেপির রাজ্য নেতা ডা.সুভাষ সরকার ও বাম প্রার্থী হলেন ডিওয়াইএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক আভাষ রায়চৌধুরী। রাজনৈতিক প্রচারের সঙ্গেই দুর্গাপুরে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। শুক্রবারই পশ্চিমবঙ্গে দুদফায় ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে বলে জানানো হয়েছে। তারপর থেকেই সেই বাহিনীকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জেলায়। এলাকায় এলাকায় রুটমার্চও শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবার দুর্গাপুরেও এলো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, আপাতত তাদের দুর্গাপুরের ৩টি থানায় ভাগ করে দেওয়া হয়েছে । থানাগুলি হল দুর্গাপুর থানা, নিউ টাউনশিপ থানা ও কোক ওভেন থানা। ইতিমধ্যে এই সমস্ত থানা এলাকায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














