ডেটলাইন বাঁকুড়াঃ বহু বছর ধরে চলে আসা বইমেলার ক্ষেত্রে এবার নতুন কনসেপ্ট চালু করতে চলেছে রাজ্য সরকার। এদিন বাঁকুড়ায় এসে এমনই সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি জানান,জেলায় জেলায় আর বই মেলা না করে এবার সমগ্র রাজ্যকে উত্তরবঙ্গ,দক্ষিণবঙ্গ ও মধ্যবঙ্গ এই তিনভাগে ভাগ করে বইমেলার আয়োজন করা হবে। শুধু তাই নয়,বছরের কোন সময়ে কোথায় সেই বইমেলাগুলি অনুষ্ঠিত হবে সেবিষয়ে গ্রন্থাগার দফতরের পক্ষ থেকে বইমেলার ক্যালেন্ডারও প্রকাশ করা হবে। কেন এমন উদ্যোগ? সেটাও জানিয়েছেন মন্ত্রী। জেলা ও রাজ্যের বড় প্রকাশনী সংস্থাগুলি ও গিল্ডের সঙ্গে দফায় দফায় বৈঠক করেই এমন সিদ্ধান্তের কথা ভাবা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেছেন, এর ফলে একদিকে যেমন প্রকাশনী সংস্থাগুলির সুবিধা হবে তেমনই বইপ্রেমীদেরও বিশেষ সুবিধা হবে।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














