ডেটলাইন দুর্গাপুরঃ ‘রক্তদান জীবন দান’-এই স্লোগানকে সামনে রেখে গ্রীষ্মকালীন রক্ত সংকট নিরসনের লক্ষ্যে, রাজ্যে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট মেটাতে আজ দুর্গাপুরের ৪ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ৪ নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, এমআইসি অমিতাভ ব্যানার্জী, চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল, কার্যকরি সভাপতি উত্তম মুখার্জী সহ বিশিষ্ট জনেরা। এদিন ২৫০-৩০০ জন রক্তদান করেন এই শিবিরে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট কাটাতেই এই উদ্যোগ বলে জানান উদ্দ্যোক্তারা। অন্যদিকে বিশ্বরক্তদান দিবস উপলক্ষ্যে এদিন সগরভাঙ্গা শ্যামমন্দির প্রাঙ্গনে স্বেচ্ছা রক্তদান শিবিরেরে আয়োজন করে দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর সাব ডিভিসনাল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েসসন। এখানে ১৮০জন রক্তদান করেন। একই দিনে এই সংস্থার উদ্যোগে দুর্গাপুর সাধুডাঙ্গা রামকৃষ্ণ আশ্রমে এক স্বেচ্ছা রক্তদান শিবিরে ৩০জন রক্তদান করেন। দুটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী।
Latest article
দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীদের পরিষেবায় হুইল চেয়ার দান বিধায়কের
ডেটলাইন দুর্গাপুর,৭আগষ্টঃ বিগত সময়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার উন্নতির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালে এসেছে একাধিক আধুনিক মিশনও। তা সত্বেও...
মহিলা ও স্কুল পড়ুয়াদের হেলমেট প্রদান করে পথ নিরাপত্তার বার্তা পুলিশের
ডেটলাইন দুর্গাপুর,৫ আগস্টঃ স্কুল পড়ুয়াদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনার বার্তা দিতে শহরের একটি বেসরকারী স্কুল জুম ইন্টার ন্যাশানালে উপস্থিত হয়েছিলেন আসানসোল...
টাকার প্রলোভনে নাবালকদের রক্ত! বয়স জালিয়াতির অভিযোগে তদন্তে পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৫ আগস্টঃ টাকার প্রলোভন দেখিয়ে স্কুলপড়ুয়া নাবালকদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ! এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। অভিযোগ,...














