ডেট লাইন দুর্গাপুর: শারদীয়ার এই উৎসবের মরশুমে দীপাবলি পর্যন্ত রক্তদান কর্মসূচি চালু রাখার উদ্যোগ নিয়েছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।এদিন গ্যামন ব্রীজ ফ্রেন্ডস ক্লাব ও রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটির যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট ২৩জন রক্তদান করেছেন।দুর্গাপুর ইস্পাত কারখানা মেন হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডাঃ রিন্টু গুহ নিয়োগী শিবির উদ্বোধন করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। গ্যামন ব্রীজ ফ্রেন্ডস ক্লাব এর সম্পাদক মুকুট নাহা ও রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটির সভাপতি শ্রীমতি ঝুমু রায় এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সাধারণ সম্পাদক রাজেশ পালিত এই জরুরী রক্তদান শিবির সফল করার জন্য সকল রক্তদাতা বন্ধুদের ও মেডিকেল টীমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।














