ডেটলাইন দুর্গাপুরঃ জগাখিচুরি সরকার কখনই টিকে থাকতে পারে না। আগামী ২ মাসের মধ্যেই কর্নাটকে জোট সরকারের পতন হবে এবং বিজেপি সরকার গড়বে। বিজেপি সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে এক সভার আয়োজন করে বিজেপি। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন জয় ব্যানার্জী। ভাষণ দিতে উঠে একদিকে যেমন তিনি বিজেপি সরকারের বিগত চার বছরের সাফল্যগুলি তুলে ধরেন তেমনই তীব্র সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসেরও। আগামী লোকসভা নির্বাচনে এরাজ্যের দরজায় বিজেপি কড়া নাড়ছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি দাবি করেন,আগামী ২০ বছরেও প্রধানমন্ত্রীর আসন থেকে নরেন্দ্র মোদিকে সরানো যাবে না। বিজেপিকে হঠানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্ট গড়ার প্রসঙ্গে তিনি বলেন,দিদির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোনদিনই সফল হবে না। তাঁর মতে,জগাখিচুড়ি সরকার কখনই টিকে থাকে না। সভায় রাজ্য বিজেপি নেতা সুভাষ সরকার,পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষ্মণ ঘোরুই প্রমূখ উপস্থিত ছিলেন।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














