ডেটলাইন দুর্গাপুরঃ শিল্পাঞ্চলসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিগত বেশ কয়েক মাস ধরেই বাইক চুরির ঘটনার সঙ্গে জড়িতদের একটি চক্রের হদিশ পেল পুলিশ। তিনজন যুবককে গ্রেফতারের পাশাপাশি ১০টি চোরাই বাইকও উদ্ধার করল পুলিশ। জানা গেছে, ঘনঘন বাইকচুরির ঘটনায় বিচলিত পুলিশ চক্রটিকে ধরতে নজরদারি চালাচ্ছিল। অবশেষে শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে ইস্পাতনগরীর এজোন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। প্রান্তিকা ফাঁড়ির আইসি সিদ্ধনাথ অধিকারীর নেতৃত্বে এই অভিযানে ধরা পড়ে বেনাচিতির ধুনুরাপ্লটের বাসিন্দা এবং এই চক্রের মূল অভিযুক্ত তারক কর্মকার এবং বড়জোড়ার বাসিন্দা তাপস বিশ্বাস ও প্রিয়ঙ্কর মন্ডল। মূল অভিযুক্ত তারকের বাড়ি বেনাচিতির ধুনুরাপ্লট থেকে ৪টি এবং তাদের জিঙ্গাসাবাদ করে কোকওভেন থানা এলাকার একটি জায়গা থেকে বাকি বাইকগুলি উদ্ধার করে পুলিশ। এদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














