ডেটলাইন বাঁকুড়াঃ জেলের ভেতর অস্বাভাবিক মৃত্যু হল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ধর্ষক সাধুর। মৃত বন্দির নাম স্নেহাশীষ মহারাজ ওরফে স্নেহাশীষ চৌধুরী। বাঁকুড়ার আশ্রম পাড়া এলাকার এক নাবালিকাকে ফুঁসলিয়ে আশ্রমে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই সাধু। পরে ধর্ষণের ছবি তুলে তা সোস্যাল সাইটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি। এই অভিযোগে ২০১৬-র ২১ অক্টোবর তাকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ২০১৭ সালের ২৭ নভেম্বর বাঁকুড়া জেলা আদালত ওই সাধুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয়। এরপর থেকে বাঁকুড়া জেলার ৩ নম্বর ওয়ার্ডে থাকত ওই সন্নাসী। প্রাথমিক তদন্তে অনুমান মানসিক অবসাদের কারনেই সে আত্মহত্যা করেছে ।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














