ডেটলাইন ওয়েব ডেস্কঃ আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে থাকছেন শেখ হাসিনা। এবারও জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে আওয়ামী লীগ। ৩০০টির মধ্যে ২৬৭টি আসনে জিতে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশের জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯টি আসনে। বেশির ভাগ আসনেই জয়ী আওয়ামি লিগের জয়ের খবর এসেছে। অন্যদিকে এরশাদের জাতীয় পার্টি ১টিও আসন জিততে পারেনি তবে বিএনপির নেতৃত্বাধীন বিএনপি জোট ৬টি আসনে জয়লাভ করেছে বলে জানা গেছে। ৬টিতে জয়ী হয়েছে অন্যরা। এই জয়ের পরেই শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন,বাংলাদেশের পাশে থাকবে ভারত। মোদির পাশপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শেখ হাসিনাকে তাঁর ঐতিহাসিক সাফল্যের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। উল্লেখ্য, রবিবার বাংলাদেশে ভোট চলাকালীন ১৮ জন প্রাণ হারিয়েছেন। ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। সেখানকার বিরোধী দল এই নির্বাচনকে অস্বীকার করেছে।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














