ডেটলাইন দুর্গাপুরঃ দুর্ঘটনার কবলে রানিগঞ্জ থানার সার্কেল ইন্সপেক্টর পার্থ সারথি চক্রবর্তী। আজ সকালের দিকে তিনি নিজের গাড়িতে বিশেষ কাজে রানিগঞ্জ থেকে দুর্গাপুরে আসছিলেন। জাতীয় সড়কের উপর অন্ডালের ভাদুর গ্রামের কাছে এক বাইক আরোহী কোন কারনে তাঁর বাইকটি নিয়ন্ত্রনে আনতে না পেরে পার্থবাবুর গাড়ির কাছে এসে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঐ বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে পার্থবাবুর গাড়ির চালকও নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে এবং গাড়িটি উল্টে গেলে পার্থবাবু ও তাঁর গাড়ির চালক গুরুতর জখম হন। একইসঙ্গে দুর্ঘটনায় জখম হয়েছেন বাইক চালক বীরবল মাহাতোও। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। এরপর পুলিশ এসে তিনজনকেই দুর্গাপুরে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে দেয়। পার্থবাবু এখন দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর আঘাত বেশ গুরুতর বলে জানা গেছে।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














