ডেটলাইন ওয়েব ডেস্কঃ ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বাঙালি অর্থনীতিবিদ অর্মত্য সেন। তার ঠিক ২১ বছর বাদে ফের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন আরও এক বাঙালি- অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ,অর্মত্য সেনের পর অভিজিৎ বিনায়কবন্দ্যোপাধ্যায়। বিশ্বজুড়ে দারিদ্র দূরীকরণ সংক্রান্ত কাজের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হল৷ অভিজিৎ ছাড়াও তাঁর স্ত্রী এস্থার ডুফলো এই পুরস্কার পেয়েছেন ৷ পাশাপাশি মাইকেল ক্রেমারও নোবেল পেয়েছেন অর্থনীতিতে ৷ বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণের জন্য বিরল গবেষণা করার পুরস্কার পাচ্ছেন এই তিন অর্থনীতিবিদ।১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারী কলকাতায় জন্মগ্রহণ করেন অভিজিৎ। বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান। মা নির্মল দেবী ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতার অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক। বাবা ও মা দু’জনেই অর্থনীতির মানুষ হওয়ায় ছোটবেলা থেকেই এই বিষয়ের প্রতি আকর্ষণ ছিল অভিজিৎবাবুরও। সাউথ পয়েন্ট স্কুলে প্রাথমিক পড়াশোনার পর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন৷ ১৯৮৩ সালে সেখানে অর্থনীতিতে স্নাতক হন তিনি৷ এরপর স্নাতকোত্তর পড়াশোনার জন্য চলে যান দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৮ সালে হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি শেষ করেন৷ তাঁর গবেষণার বিষয় ছিল – “এসেস ইন ইনফরমেশন ইকোনোমিক্স “৷
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














