ডেটলাইন দুর্গাপুরঃ সরকার ও নানা সমাজসেবা সংস্থার পক্ষ থেকে সারা বছরই সড়ক দুর্ঘটনা এড়াতে চলছে সতর্কতামূলক প্রচার। রাস্তায় গাড়ির গতি লক্ষ্য করার জন্য বিশেষ মেশিন ব্যবহার করা হচ্ছে। কিন্তু তাতে জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রন করা সহজ হচ্ছে না। আজ দুপুরের দিকে ২ নম্বর জাতীয় সড়কে ভিড়িঙ্গির কাছে দুর্ঘটনা সেকথাই মনে করিয়ে দিল। শুধু গতি নয়,মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ল একটি মারতি গাড়ি। নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। সামনের কাচ ভেঙে চালক গাড়ির বাইরে রাস্তায় ছিটকে পড়ে বলে স্থানীয় লোকজনের দাবি। ঘটনার পরেই সেখানে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ এবং ডিসি (পুর্ব) অভিষেক মোদী। জখমদের উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে,গাড়িতে তিনজন যুবক ছিল। এরা হল মামড়ার বাসিন্দা সংগ্রাম চক্রবর্তী(২৫)। অনিলকুমার যাদব(২৬) তার বাড়ি ইস্পাতনগরী এজোনের সেকেন্ডারী রোডে এবং নয়ন দে(২৪) তার বাড়ি অমরাবতীতে। সংগ্রামই গাড়ি চালাচ্ছিল বলে জানা গেছে। চার চাকার ঐ গাড়িটি আসানসোলের দিকে যাওয়ার সময় ভিড়িঙ্গির কাছে আসতেই নিয়ন্ত্রন হারিয়ে পাশের রেলিংয়ে তীব্র গতিতে ধাক্কা মেরে উলটে যায়। গাড়ির ভেতরে একাধিক মদের বোতল পাওয়া গেছে। তার থেকেই অনুমান চালক ও দুই আরোহী মদ্যপ অবস্থায় ছিল। যার জেরে এই দুর্ঘটনা।
Latest article
“ছটের ‘নহায়-খায়’-এ মানবিকতার নজির! নিজের জমির লাউ বিলিয়ে উৎসবের আনন্দ ছড়ালেন সোনু শুক্লা”
ডিটলাইন দুর্গাপুর: উৎসব মানেই শুধু নিজের আনন্দ নয়, সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে উৎসবের প্রকৃত সার্থকতা। আর সেই...
কালীপুজোর আনন্দে ব্রাত্য নয় কেউ, মানবিক উদ্যোগে প্রশংসিত কোক ওভেন থানার ওসি অঞ্জন মণ্ডল
ডেটলাইন দুর্গাপুর: আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার নজির গড়ে তুলল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোক ওভেন থানা। মুখ্যমন্ত্রী...
রায়ডাঙ্গায় বাড়িতে মজুত নিষিদ্ধ গাঁজা, কোক ওভেন থানার অভিযানে গ্রেপ্তার এক
ডিটলাইন দুর্গাপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের...














