ডেটলাইন পূর্ব বর্ধমানঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য নির্ধারিত স্কুলব্যাগ দেওয়া শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন স্কুলের জন্য সেই ব্যাগ দেওয়ার কথা। কিন্তু তার আগেই সরকারের লোগো লাগানো সেই ব্যাগ খোলা বাজারে বিক্রি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে এই ব্যাগ খোলা বাজারে এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গ সরকারের লোগোর উপর একটি বেসরকারি কোম্পানির লোগো লাগিয়ে কৈলাস দাস নামে এক ব্যক্তি লক্ষীপুরমাঠ এলাকার ওয়াটার ট্যাঙ্কের কাছে ব্যাগগুলি রাস্তায় ধারে বসে বিক্রি করছিল। ব্যাগের নীলরং ও আকার দেখে অনেকেরই সন্দেহ হওয়ায় তারা ব্যাগ পরীক্ষা করতেই আসল তথ্য বেড়িয়ে আসে।স্থানীয় কাউন্সিলার সেলিম খানের মধ্যস্থতায় ব্যাগগুলি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। ঐ ব্যক্তি কিভাবে সরকারের দেওয়া স্কুলব্যাগগুলি পেলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান পুরো বিষয়টি তিনি তদন্তের জন্য জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ দিয়েছেন।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














