ডেটলাইন কলকাতাঃ দুদিনের বঙ্গ সফরে এলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নির্ধারিত সময়ের ১ ঘন্টা পরে তাঁর উড়ান কলকাতা বিমানবন্দরে নামে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়,বাবুল সুপ্রিয়সহ রাজ্য বিজেপির শীর্ষ প্রায় সব নেতারাই কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে আসেন পোর্ট গেস্ট হাউসে। সেখানে মধ্যাহ্নভোজের পরেই শুরু হয় তাঁর বঙ্গ সফরের প্রথম বৈঠক। বলা বআহুল্য,রাজ্য বিজেপি-র ইলেকশন ম্যানেজমেন্ট টিমকে নিয়েই প্রথম বৈঠকটি করলেন দলের সর্বভারতীয় সভাপতি। দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, রাহুল সিংহ, মুকুল রায়-সহ সব শীর্ষনেতা উপস্থিত ছিলেন এই বৈঠকে। আসন্ন ২০১৯-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই যে এই প্রস্তুতি নেওয়া সেকথা আর বলার অপেক্ষা রাখে না। আগামীকাল অমিত শাহ তারাপীঠে পুজো দেওয়ার পরই যাবেন পুরুলিয়া জেলায়। বিজেপি সূত্রে জানা গেছে, তাঁর কর্মসূচীর কোন পরিবর্তন হচ্ছে না।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














