ডেটলাইন দুর্গাপুরঃ চাকরী থেকে অবসর নেওয়ার পর কেটে গেছে প্রায় দেড় দশক। এই সময়ে প্রতি মাসে নিয়মমতোই তিনি পেনশনকালিন ভাতা পাচ্ছিলেন আর তাতেই চলছিল সংসার। কিন্তু বিপদ ডেকে আনল আধার কার্ড। দুই হাতের আঙুল বিকৃত তাই হয়নি আধার কার্ড আর সে কারণেই বন্ধ হয়ে গেছে অবসরকালীন পেনশন ভাতা। ঘটনাটি অন্ডাল ব্লকের খান্দরা কাজোড়া এলাকার। ভুক্তভোগীর নাম হরি অপত(৭৫)। কাজ করতেন রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থা ইসিএলের খান্দরা কোলিয়ারিতে। ১৯৯৮ সালে তিনি স্বেচ্ছায় অবসর নেন কাজ থেকে। তার পর শুরু হয় পেনশন। সেই পেনশনের টাকায় এতদিন ভরসা ছিল সংসারের। কিন্তু মার্চ মাসে সেই পেনশন বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হল পেনশন জানতে চাওয়াতে হরি বাবু বলেন, তাঁর হাতের দশটা আঙুল বিকৃত। তাই অনেকবার চেষ্টা করেও আধার কার্ড হয়নি। তাই সেই কারণেই বন্ধ হয়ে গেছে পেনশন। পেনশনের টাকা বন্ধ হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন হরিবাবু ও তাঁর পরিবার। রাজনৈতিক দলের নেতা থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা না হওয়ায় বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন ইসিএলের এই অবসরপ্রাপ্ত বৃদ্ধ কর্মী ও তার পরিবারের লোকজনেরা। তিনি এখন চাইছেন যেভাবেই হোক তার পেনশন যেন ফের চালু হয়।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














