ডেটলাইন কলকাতাঃ আকাশছোঁয়া জ্বালানির দামে জেরবার হয়েই দেশজুড়ে তারা ধর্মঘটের পথে নামতে বাধ্য হয়েছেন বলে দাবী করেছেন ট্রাকচালকদের সংগঠন। সোমবার সকাল থেকেই অনির্দিষ্টকালের ধর্মঘটে নামেন ট্রাক চালকরা। ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের দাবি, সোমবার থেকেই তারা ধর্মঘট শুরু করেছেন। প্রথম দিনেই সারা রাজ্যে প্রায় ৩ লক্ষ ৭১ হাজার ট্রাক ধর্মঘটে অংশ নেয়। পরবর্তী সময়ে এই সংখ্যাটা আরও বাড়বে। এদিকে ট্রাক ধর্মঘটের জেরে বাজারে প্রায় সব জিনিসেরই আরও একদফা মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রাক ধর্মঘট চলতে থাকলে শাকসবজি থেকে মাছ মাংস সব জিনিসেরই দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন বিভিন্ন জায়গায় দেখা যায় জাতীয় সড়কের ধারে লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন বাজার এলাকাতেও একই ছবি দেখা গেল। পেট্টোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি বিমার প্রিমিয়াম বৃদ্ধি এবং রাস্তাঘাটে পুলিশের জুলুমবাজির অভিযোগও করেছে অল ইন্ডিয়া কনফেডারেশন গুডস ভেহিকলস ওনার্স অ্যাসোসিয়েশন। তারা অবিলম্বে পেট্টোল ও ডিজেলে জিএসটি লাগুর দাবি জানিয়েছেন। সংগঠনের দাবি,বহুবার তাদের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়েই ধর্মঘটের পথে নেমেছেন তারা।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














