ডেটলাইন দুর্গাপুরঃ রেলে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠল দুই ভুয়ো সাংবাদিকের বিরুদ্ধে। কোকওভেন থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শুভম কুমার ঢালি ও অভিজিৎ দে। শুভম শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা এবং অভিজিৎ কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় জানা গেছে,১২ জুন অভিযুক্তরা কলকাতার নাগেরবাজার এলাকা থেকে একটি গাড়ি ভাড়া করে। দুই অভিযুক্ত গাড়ি নিয়ে প্রথমে হুগলিতে যায়। সেখানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে একটি হোটেলে খাওয়া-দাওয়া করে। সেখানেই তারা ওই গাড়িটিতে প্রেসের স্টিকার লাগায়। সেখান থেকে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার স্টেশন রোডের একটি লজে ওঠে। অভিযোগ নিজেদের সাংবাদিক পরিচয় দিয়েই তারা ঐ লজে থাকে এবং সেখানে তারা ১৫-২০ জনকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডাকে। তাদের কাছ থেকে বেশ কিছু টাকাও নেয় বলে অভিযোগ। দুই যুবকের কাজকর্মে সন্দেহ হয় তাদের গাড়ির চালক বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের। তিনি কোকওভেন থানায় পুরো বিষয়টি জানিয়ে দেন। পুলিশ ওই লজে গিয়ে অভিযুক্তদের আটক করে। তাদের জেরা করার পরই আসল দুই যুবকের আসল পরিচয় পায় পুলিশ এবং তাদের গ্রেপ্তার করে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














