ডেটলাইন দুর্গাপুরঃ পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস। সোমবার এই ইস্যুকে সামনে রেখে শহরের প্রানকেন্দ্র সিটি সেন্টারে এক অবস্থান বিক্ষোভে দলের বিভিন্ন নেতা নেত্রী,কাউন্সিলার,মেয়র পরিষদ সদস্যরা উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ নীতিগুলির তীব্র প্রতিবাদ জানান। দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এই সভায় পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের মূল্যবৃদ্ধিরও প্রতিবাদ জানান বক্তারা। দলের ২ নম্বর ব্লক সভাপতি বিপ্লব বিশ্বাস জানান, কেন্দ্রের বিজেপি সরকার গরীব মানুষদের কথা না ভেবে ক্রমাগত সবকিছুরই লাগামছাড়া মূল্যবৃদ্ধি ঘটিয়ে চলেছে। আমরা এই সর্বনাশা নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবেই আন্দোলন চালিয়ে যাব।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














