ডেটলাইন পূর্ব বর্ধমানঃ পাঁচ মাস বয়সের বাছুর প্রতিদিন আধশের করে দুধ দিচ্ছে । শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্যি।এই বিরল ঘটনা পূর্ব বর্ধমানের আউশগ্রামের পূর্বতটী গ্রামে।পাঁচ মাসের বাছুরের দুধ দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটাগ্রামে । গ্রামের বাসিন্দা পেশায় দোকান কর্মচারী গৌরহরি পাল বননবগ্রাম থেকে ১৪ হাজার টাকা দিয়ে গাই গরুটি কেনেন। মাস পাঁচেক আগে বকনা বাছুর হয়। দিন কয়েক আগে গৌরহরি পাল বাছুরের গায়ে জল ঢালতে গিয়ে লক্ষ্য করেন বাঁটে সাদা মত কিছু বের হচ্ছে। এরপর তিনি বাটি নিয়ে বাছুরের বাঁট থেকে দুধ বের করেন। এরপর পূর্বতটী গ্রাম সহ কার্যত গোটা এলাকায় বিষয়টি ঘিরে ব্যাপক উৎসাহ শুরু হয়। দলে দলে প্রতিদিন সকাল বিকাল গৌরহরি পালের বাড়িতে ভীড় জমছে। বাছুরের দুধ দেওয়ার ঘটনা ঘিরে ধর্মীয় ভাবাবেগও তৈরি হয়েছে এলাকার মানুষ জনের মধ্যে । এই বাছুর নিয়েই এখন চর্চা চলছে সারা গ্রাম জুড়ে।এই বিষয়ে পশু চিকিৎসক ডা.জয়ন্ত ঘোষ জানান, এটি হরমোন জাতীয় কোন রোগ। দুধ নয়। চিকিৎসা করালেই রোগ সেরে যাবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














