ডেটলাইন নিউজ ডেস্কঃ ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফলাফল কি হবে কিংবা আগামী এক বছরে জাতীয় রাজনীতি কোন দিকে মোড় নেবে সেসব কিছুই জানা নেই। তবে আসন্ন লোকসভা নির্বাচনে যদি বিজেপি সংকটে পড়ে তাহলে নিঃসন্দেহে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠান এক বড় ভূমিকা নেবে। কারন আজ এই শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপি বিরোধী শিবিরের হেভিওয়েট প্রায় সব নেতানেত্রীরাই উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ হাজির ছিলেন কংগ্রেস চেয়ারপার্সেন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, অরবিন্দ কেজরিওয়াল, মায়াবতী, তেজস্বী যাদব, শরদ পাওয়ার, সিদ্দারামাইয়া সহ দেশের তাবড় নেতা-নেত্রীরা। কুমারস্বামীর শপথ উপলক্ষে এরা উপস্থিত হয়ে লোকসভা ভোটে বিজেপি বিরোধী মহাজোটেরই বার্তা দিলেন। বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে এই সরকার গড়ছে কংগ্রেস ও জেডিএস। এই সরকারের মতোই ২০১৯-এ বিজেপিকে হটাতে ঐক্যবদ্ধ হয়ে লড়তে চায় সব দল। একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে নরেন্দ্র মোদী শাসনের অবসান ঘটানোই কংগ্রেস ও আঞ্চলিক দলগুলির উদ্দেশ্য। আজ পূর্ব নির্ধারিত সময়েই কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেব শপথ নিলেন জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বাজুভাই আর ভালা।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














