ডেটলাইন দুর্গাপুর: উৎসব মানে শুধু আলোর রোশনাই আর পুজোর আয়োজন নয়, উৎসব মানে মানুষের মিলন, আনন্দ আর ভালোবাসার বন্ধন। সেই আবহকেই আরও প্রাণবন্ত করে তুলেছিল ‘স্বপ্ন উড়ান’ পূজা কমিটির উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি সন্ধ্যাতেই ছিল নতুন চমক, নতুন আয়োজন এবং বিনোদনের ভিন্ন স্বাদ। আর সেই বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যার পরিসমাপ্তি ঘটল আজ এক জমজমাট মিউজিক কনসার্টের মধ্য দিয়ে। শেষ দিনের বিশেষ আকর্ষণ ছিল রাজ বর্মনের মিউজিক কনসার্ট। আট থেকে আশি—সব বয়সের মানুষ এদিন আনন্দে মেতে ওঠেন। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ কার্যত কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। গানের তালে তালে দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর প্রাণখোলা আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা পরিবেশ। তবে এই আয়োজন শুধুমাত্র বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মানুষের পাশে থাকা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও স্বপ্ন উড়ানের সদস্যদের ভূমিকা উল্লেখযোগ্য। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিংবা সাধারণ মানুষের বিপদের সময় সংগঠনের সদস্যরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন, ঠিক তেমনই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে তাঁরা তৈরি করেছিলেন এক মনোরম, আনন্দমুখর ও সম্প্রীতির পরিবেশ। শেষ দিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের এই বিপুল উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্বপ্ন উড়ানের সদস্যদের কাছে নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। মানুষের ভালোবাসা, উৎসাহ ও সহযোগিতাই আগামী দিনে আরও বড় সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণের পথে তাঁদের অনুপ্রেরণা জোগাবে। পুজোর আনন্দকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়ে আরও একবার নিজেদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিল স্বপ্ন উড়ান।
Latest article
শুধু পুজো নয়, মানুষের হৃদয় জয়েও সফল স্বপ্ন উড়ান
ডেটলাইন দুর্গাপুর: উৎসব মানে শুধু আলোর রোশনাই আর পুজোর আয়োজন নয়, উৎসব মানে মানুষের মিলন, আনন্দ আর ভালোবাসার বন্ধন। সেই আবহকেই আরও...
২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করে দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,২১ নভেম্বরঃ কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য সামনে এল। চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি ২৪ ঘন্টার মধ্যেই...
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা! স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পূজায় জনজোয়ার!
ডেটলাইন দুর্গাপুর: সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির দাপট। কিন্তু প্রকৃতির সেই বাধা উপেক্ষা করেই সন্ধ্যায় উৎসবের আনন্দে মাতলেন অসংখ্য মানুষ। স্বপ্ন...














