ডেটলাইন দুর্গাপুর,২১ এপ্রিলঃ মারা গেলেন এনআইটির গবেষনাগারের বিস্ফোরণে গুরুতর আহত অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক(৬৬)। গত ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন সকালে কলেজের মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে মেকানিক্যাল ল্যাবেরটরিতে থার্মিট ওয়েল্ডিংয়ের প্রশিক্ষন দিচ্ছিলেন তিনি। সেই সময় ল্যাবে ওয়েল্ড ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। ঝলসে যান মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। জখম হয়েছিলেন আকাশ মাঝি নামে এক ছাত্র। তাঁর দুটি হাত ঝলসে যায়। তৎক্ষনাৎ কলেজের অ্যাম্বুলেন্সে করে ওই ছাত্র ও ইন্দ্রজিৎবাবুকে গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। আকাশের অবস্থা গুরুতর না হলেও ইন্দ্রজিৎ বসাকের শরীরের সামনের অংশে প্রায় ৮০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তাই উন্নত চিকিৎসার জন্য ইন্দ্রজিৎ বসাককে ওই রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লীর সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সোমবার সকাল সারে সাতটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ইন্দ্রজিৎ বসাকের মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রী মহলে।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














