ডেটলাইন নয়াদিল্লিঃ উত্তর পূর্ব রেলের প্রধান পিআরও সঞ্জয় যাদব পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,মহিলাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা এড়াতে ট্রেনের বিভিন্ন কামরায় প্যানিক বাটন এর ব্যবস্থা করতে চলেছে রেল। এই প্যানিক বাটনটি গার্ডের কামরার সঙ্গে যুক্ত করা থাকবে। মহিলাদের সুবিধা মতো জায়গায় সুইচটি থাকবে, যাতে তারা বিপদে পড়লেই বাটনটি ব্যবহার করতে পারেন। এই বাটন বিপদ সংকেত বাজিয়ে দেবে৷ ফলে ট্রেনে উপস্থিত রেলের স্টাফ ওই সংকেত অনুসরণ করে নির্দিষ্ট কামরায় তাড়াতাড়ি পৌঁছতে পারবেন৷ তিনি আরও জানিয়েছেন, মহিলা যাত্রীদের নিরাপত্তা আরো জোরদার করতে রাতের ট্রেনে মহিলা পুলিশের পাশাপাশি ট্রেনের কামরায় এই ‘প্যানিক বাটন’ এর ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য,এখনও পর্যন্ত কোন বিপদজনক পরিস্থিতিতে পড়লে হেল্পলাইন নাম্বারে কল বা এসএমএস করে অথবা ট্রেনের কামরায় থাকা চেন টেনেই মহিলাদের অপেক্ষা করতে হত৷ এবার এই প্যানিক বাটন আরও তাড়াতাড়ি তাদের সাহায্য করতে পারবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














