ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২২ ফেব্রুয়ারী। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “এবছর ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে। গত বছরের তুলনায় এবছর প্রায় ৬২ হাজার পরীক্ষার্থী বেড়েছে। লক্ষণীয়ভাবে ছাত্রীর সংখ্যা বেড়েছে। এবছর ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী মাধ্যমিক দেবে। ছাত্র সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন। এবার দুর্গাপুর মহকুমায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২,২৩৬ জন। দুর্গাপুরেও ছাত্রীর সংখ্যা বেশী। ছাত্র ৫,৫৮৩ এবং ছাত্রী ৭,৬৫৩ জন। আসানসোল মহকুমায় মোট পরীক্ষার্থী ১৮,৭৯৮ জন। এদের মধ্যে ছাত্র ৭,৯৭৩ জন এবং ছাত্রী ১০,৮২৫ জন। পর্ষদ সভাপতি বলেছেন, “পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার সময় কোনও ইলেকট্রনিক গ্যাজেট থাকবে না। পরীক্ষা চলাকালীন যদি পাওয়া যায় তাহলে তার পরীক্ষা বাতিল হবে।”
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














