ডেটলাইন দুর্গাপুর,১২ জানুয়ারীঃ গত ৯ জানুয়ারী থেকে ভগৎ সিং স্টেডিয়ামে শুরু হয়েছে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে ‘স্পোর্টস কার্নিভাল’। এদিন ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ছেলেদের ১০ কিলোমিটার ও মেয়েদের ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার ফ্ল্যাগ অফ করে উদ্বোধন করেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। বাইচুং ভুটিয়ার সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে প্রমূখ। দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে আবার স্টেডিয়ামেই সমাপ্ত হয়। উল্লেখ্য,এদিনই ছিল স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন। এরকম একটি দিনেই এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন বাইচুং। তিনি বলেন,যুবকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শরীর ফিট রাখতে এই ধরনের দৌড় প্রতিযোগিতার বিশেষ প্রয়োজন আছে। তিনি স্পোর্টস কার্নিভালের জন্যও উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে বলেছেন এটি খুব ভালো একটি উদ্যোগ। উল্লেখ্য, ক্রিকেট,ফুটবল,টেনিস,দাবা ও অ্যাথলেটিক্স সহ মোট ৩২টি ইভেন্ট নিয়ে গত ৯ জানুয়ারী থেকে শুরু হয়েছে এই ক্রীড়া উৎসব। এই কার্নিভালে প্রায় ১৫ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছে। মোট প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা। ভগৎ সিং স্টেডিয়াম ছাড়াও শহরের অন্যান্য খেলার মাঠগুলিতেও ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ইভেন্টের খেলা চলছে।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














