ডেটলাইন দুর্গাপুর,৯ জানুয়ারীঃ বড় ধরনের ডাকাতির ঘটনা থেকে আটকানো গেল ডাকাত দলকে। ডাকাতির আগেই দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশের জালে ধরা পড়ে গেল ৫ সশস্ত্র দুষ্কৃতি। এদের মধ্যে চারজন ভিন রাজ্যের। ধৃতরা হল বিহারের ঝাঁঝার বাসিন্দা রণজিৎ রবি দাস,সন্তোষ দাস,ভিকি শা,বিজয় শা ও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দীপক দাস। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার পিস্তল,একটি নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন, বুধবার রাতের দিকে তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে সশস্ত্র একটি দুষ্কৃতি দল দুর্গাপুর স্টেশন এলাকায় বড় কোনো অপরাধের উদ্দেশ্যে জড়ো হয়েছে। তাই পুলিশ আগে থেকেই তৎপর ছিল। দুর্গাপুর স্টেশনের পিছনের দিকে ভৈরব স্থান এলাকায় পুলিশ হানা দিতেই দুষ্কৃতিরা পালাতে চেষ্টা করে। তাদের আটকাতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি চলে। তবে,অল্প সময়ের মধ্যেই ৫ দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের জামিন নাকচ হয়। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তাদের জিঙ্গাসাবাদ করে পুলিশ জানতে চাইছে এরা ঠিক কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল এবং এদের সঙ্গে আর কোনো চক্র রয়েছে কিনা।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














