ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার উন্নতির দাবি তুলেছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। তাদের অভিযোগ,এক সময় এই হাসপাতালের সুনাম থাকলেও বর্তমানে চিকিৎসা পরিষেবার মান অনেক কমে গেছে। একাধিক বিভাগে প্রয়োজনীয় চিকিৎসক নেই,কর্মীরও অভাব রয়েছে। সম্প্রতি, হাসপাতালের এমারজেন্সি বিভাগের সামনে এই বিষয়ে একাধিক দাবি তুলে বিক্ষোভ দেখায় আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ারকার্স ইউনিয়নের সদস্যরা। সংগঠনের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত অভিযোগ করে বলেছেন, হাসপাতালে রোগী পরিষেবা একেবারেই বেহাল। রোগীদের খাবারের মানও ভালো নয়,গাইনোলজি ও সার্জারি বিভাগে নার্স ও ডাক্তারের অভাব থাকা সত্বেও নিয়োগ করা হচ্ছে না ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আউটডোর চিকিৎসায় আরও উন্নত করতে হবে। তিনি অভিযোগ করেছেন, রোগীরা সময় মতো হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবাও পায় না। প্রয়োজনীয় ওষুধের যোগান বাড়ানো এবং অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসায় যথাযথ নজর দেওয়ার দাবিও করেছেন তিনি।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














