ডেটলাইন দুর্গাপুরঃ সারা জেলা জুড়ে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ছাত্রছাত্রীদের সামিল করার লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটি ধারাবাহিক কর্মসূচী গ্রহন করেছে। তারই অঙ্গ হিসেবে বুধবার দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটির উদ্যোগে দুর্গাপুর প্রোজেক্টস বয়েজ হাই স্কুলের ব্যবস্থাপনায় স্কুল অডিটোরিয়াম হলে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এখানে মোট ২২ জন ছাত্রছাত্রী বাহক পরীক্ষা করিয়েছেন।এখানে রক্ত সংগ্রহ করেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থ্যালাসেমিয়া ইউনিট।শিবির শুরুর পূর্বে উপস্থিত ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সচেতনতার পাঠ দেন দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটির গোপী রঞ্জন বসু,বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের কাউন্সিলর কাজরী কুশারী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব পাল। দুর্গাপুর সাবডিভিসনাল ব্লাড ডোনার্স ফোরামের যুগ্ম সম্পাদক অরবিন্দ মাজি ও নন্দিতা ঘোষ জানিয়েছেন, থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সবার সাহায্য ও সহযোগিতার প্রয়োজন। শারদ উৎসবের সময়ে দুর্গাপুর মহকুমায় বিভিন্ন দুর্গাপূজা মন্ডপে থ্যালাসেমিয়া প্রতিরোধ বিষয়ে প্রচার অভিযান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Latest article
দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীদের পরিষেবায় হুইল চেয়ার দান বিধায়কের
ডেটলাইন দুর্গাপুর,৭আগষ্টঃ বিগত সময়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার উন্নতির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালে এসেছে একাধিক আধুনিক মিশনও। তা সত্বেও...
মহিলা ও স্কুল পড়ুয়াদের হেলমেট প্রদান করে পথ নিরাপত্তার বার্তা পুলিশের
ডেটলাইন দুর্গাপুর,৫ আগস্টঃ স্কুল পড়ুয়াদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনার বার্তা দিতে শহরের একটি বেসরকারী স্কুল জুম ইন্টার ন্যাশানালে উপস্থিত হয়েছিলেন আসানসোল...
টাকার প্রলোভনে নাবালকদের রক্ত! বয়স জালিয়াতির অভিযোগে তদন্তে পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৫ আগস্টঃ টাকার প্রলোভন দেখিয়ে স্কুলপড়ুয়া নাবালকদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ! এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। অভিযোগ,...














