ডেটলাইন দুর্গাপুরঃ নেহরু যুব কেন্দ্র পশ্চিম বর্ধমানের তত্ত্বাবধানে দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে এবং বেনাচিতি স্বপ্নপূরণ এর সহায়তায় শনিবার ক্লিন ইন্ডিয়া স্বচ্ছ ভারত অভিযান হল। বেনাচিতির প্রান্তিকা পাঁচ মাথা মোড় থেকে কাইজার মোড় পর্যন্ত এই প্রচার অভিযান ও পদযাত্রা হয়েছে। পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ। এই পদযাত্রায় প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বেনাচিতি স্বপ্নপূরণ এর সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষক সঞ্জয় স্যার, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির সভাপতি আইনজীবী আয়ূব আনসারী, পশ্চিম বর্ধমান সোসাল সার্ভিস সোসাইটির যুগ্ম আহ্বায়ক রাজেশ পালিত সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।পদযাত্রার শুরুতে ৫ জন সমাজসেবীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। পদযাত্রা শেষে বক্তব্য রাখেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য রাখী তেওয়ারি। উল্লেখ্য,এবারের কর্মসূচির মূল লক্ষ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নির্মূল করা এবং পরিবেশ রক্ষার কাজে আরও বেশি মানুষকে সামিল করা।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














