ডেটলাইন দুর্গাপুর: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশ জুড়ে চলছে ‘ আজাদী কি অমৃত মহোৎসব ‘। পাশাপাশি দেশের সর্বত্র জোরদার করা হয়েছে সব ধরনের নিরাপত্তা । পশ্চিম বর্ধমান জেলা জুড়েও স্বাধীনতা দিবসের প্রাক্কালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চলছে নাকা চেকিং। আসানসোলের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন জনবহুল এলাকাগুলিতে ব্যাপক নজরদারি শুরু করেছে পুলিশ। তারই অঙ্গ হিসেবে শনিবার বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার সংযোগ স্থল দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন পচা খাল এলাকায় নাকা চেকিং করে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। এই এলাকা দিয়ে আসা যাওয়া করা দু চাকা,চার চাকা গাড়ি ছাড়াও যাত্রীবাহী বাসের ভিতর উঠেও তল্লাশি চালানো হয়। কোক ওভেন থানার ওসি সঞ্জীব দে জানান, স্বাধীনতা দিবস যাতে নির্বিঘ্নে কাটে তার জন্য দুর্গাপুর বাজার, স্টেশন এলাকা সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিশেষ অভিযান চালানো হবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














