ডেটলাইন দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত উৎসর্গ কর্মসূচীকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার পুলিশকর্মীরাও স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এসেছেন। ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন একাধিক থানা ও ফাঁড়ির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখনও এই কর্মসূচী চলছে। এবার জেনারেল রেলওয়ে পুলিশ তথা জিআরপির উদ্যোগে সোমবার দুর্গাপুর রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আয়োজন করা হয়েছিল একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের। দুর্গাপুর জিআরপির ওসি তাপস বিশ্বাস ও তার সহকর্মীদের পরিচালনায় এই স্বেচ্ছা রক্তদান শিবিরে মোট ২১ জন রক্তদান করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্ডাল জিআরপি ওসি সুজন ঘোষ,আইআরপি(অন্ডাল সার্কেল) আশীষ সিনহা,হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়ার স্থানীয় শাখার সম্পাদক সৌরভ আইচ সহ অন্যান্য বিশিষ্ট অতিথি। এই অনুষ্ঠানে রাজ্য স্তরের ক্রীড়াবিদ হিমাদ্রী বারুইকে সংবর্ধনা জানান দুর্গাপুর জিআরপির ওসি তাপস বিশ্বাস এবং তাঁকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তাপসবাবু।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














