ডেটলাইন কলকাতাঃ বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন। শেষ পর্যন্ত রাজনীতি নয়,ছাড়লেন তাঁর প্রিয় দল বিজেপি। আর যোগ দিলেন তৃণমূলে। বাবুল যে এতো তাড়াতাড়ি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবেন,সেটা ভাবতেই পারেননি রাজনৈতিক মহল। তবে রাজনীতিতে যে কিছুই অসম্ভব নয়,সেটাই আরও একবার প্রমান হল বাবুলের দলবদলের এই চমকের ঘটনায়। বাবুল বলেছিলেন, রাজনীতির ছেড়ে সমাজসেবার কাজে যুক্ত থাকবেন। তিনি আবার তাঁর গানের জগতে পুরোপুরি ফিরে যাবেন,এমন ইঙ্গিতও ছিল। কিন্তু আদতে তা হল না। বাবুল থেকে যাচ্ছেন রাজনীতির ময়দানেই। বদলে নিলেন কেবল জার্সিটা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? বাবুল সুপ্রিয় জানান,রাজনীতি ছেড়ে দেওয়ার বিষয়টি ঘোষণার পরই বহু মানুষের বার্তা পেয়েছেন। তাঁরা বাবুলকে সিদ্ধান্ত পরিবর্তনের আর্জি জানান। তারপরই সিদ্ধান্ত পাল্টেছেন বলে দাবি বাবুলের। সোমবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় গলায় পরে তৃণমূলে যোগ দেন বাবুল এবং তারপর তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে বাবুল বললেন, বাংলার জন্য কাজ করতে চাই। বিজেপিতে সেই সুযোগ পাচ্ছিলাম না। তৃণমূলের থেকে একটা বড় সুযোগ পেয়ে গেলাম। তাই সিদ্ধান্ত বদল করলাম।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














