ডেটলাইন কলকাতাঃ লোকাল ট্রেন বাদ দিয়ে একের পর এক ক্ষেত্রে করোনা বিধি শিথিল করছে রাজ্য সরকার। নবান্ন থেকে প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী ৫০ শতাংশ দর্শক নিয়ে এবার থেকে মিউজিয়াম এবং বিনোদনমূলক পার্ক খোলা যাবে। একই সঙ্গে করোনা বিধি মেনে তথ্য এবং তথ্য প্রযুক্তির সংস্থায় ১০০ শতাংশ হাজিরা নিয়ে কাজ করা যাবে। পাশাপাশি উৎপাদন শিল্পের ক্ষেত্রেও ১০০ শতাংশ হাজিরা-সহ কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে নবান্ন। আজ মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগের আগেই কোভিড বিধিনিষেধ অনেকটাই শিথিল করল রাজ্য সরকার। সম্পূর্ণভাবে বিধিনিষেধ না তুলে দিলেও কোভিডবিধির সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ১৬ অগস্ট অর্থাৎ সোমবার থেকে গোটা রাজ্যে পানশালা, রেস্তোরাঁ, দোকান খোলা থাকছে রাত ৮টার বদলে রাত সাড়ে ১০ টা পর্যন্ত। নাইট কার্ফুর সময়সীমা রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত ছিল। এখন করা হয়েছে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত। আগামী ৩১ অগস্ট পর্যন্ত করোনা সংক্রান্ত এই বিধিনিষেধ রাজ্যে কার্যকর থাকবে বলে নবান্ন থেকে জানানো হয়েছে।
Latest article
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...
১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার,মহিলাদের জন্য সরকারী বাস ফ্রি
ডেটলাইন কলকাতা, ১১ মেঃ ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা...














