ডেটলাইন কলকাতাঃ অবশেষে উচ্চ মাধ্যমিকেও পরীক্ষার্থীদের সবাইকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য উচ্চ শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর বাতিল হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা বাতিল হওয়ার কারণে বিকল্প মূল্যায়ন পদ্ধতির মধ্যে দিয়ে পড়ুয়াদের ফলাফল মূল্যায়ন করা হয়। সেই হিসেবে এবার মাধ্যমিকে পাশের হার ছিল ১০০%। কিন্তু,মাধ্যমিকে সব ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হলও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তা হয়নি। উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯৮.৬৯ শতাংশ। সেই ফল প্রকাশের পর থেকেই অকৃতকার্য পড়ুয়ারা রাজ্যে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসের সামনেও বিক্ষোভ দেখানো হয়। এরপর বিষয়টি বিবেচনা করে শিক্ষা সংসদ এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদেরই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়ছিল। অবশেষে সোমবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকে পাশের হার ১০০% ।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














